বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “নতুন ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ভ্রান্ত পরিসংখ্যান ও মিথ্যা প্রচার দিয়ে সত্য আড়াল করা যাবে না। গত ১৫ বছর কারা আপোষহীন লড়াই করেছে তা জনগণ জানে।”
তিনি আরও বলেন, দলীয় আনুগত্যে গঠিত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত, তারা আর ডামি নির্বাচন চায় না।
এসময় ভারতের পূজা মণ্ডপে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিকৃত করার নিন্দাও জানান তিনি।