আজ শনিবার (১১ রবিউস সানি) পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। ইসলামের খ্যাতনামা সুফি সাধক ও দাঈ হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে দিনটি বিশ্ব মুসলিম সমাজে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে।
হিজরি ৫৬১ সনের এ দিনে তিনি ইন্তেকাল করেন। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। তাই রবিউস সানি মাসের ১১ তারিখকে ফাতেহা-ই-ইয়াজদাহম বলা হয়।
৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন হজরত আবদুল কাদের জিলানি (রহ.)। ইসলামের প্রচার, আধ্যাত্মিক জ্ঞান ও আত্মশুদ্ধির ক্ষেত্রে তিনি রেখেছেন অনন্য অবদান। তার স্মরণে আজ দেশের বিভিন্ন স্থানে এবং বিশ্বব্যাপী দোয়া, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।