জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুরান ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি জবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সূত্রে জানা যায়, হোটেল স্টার কাবাবে রাতের খাবারের সময় হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে তাকে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাখা ছাত্রদলের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।