ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় উপদেষ্টা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আহমদ রফিক ছিলেন অন্যতম পথিকৃৎ। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি সাহিত্য, সংস্কৃতি ও গবেষণায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।