প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিসেম্বরে ভারতে আসছেন মেসি: থাকছে বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নভেম্বরে কেরালায় সম্ভাব্য প্রীতি ম্যাচ নিয়ে গুঞ্জন থাকলেও লিওনেল মেসি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ডিসেম্বরেই তিনি ব্যক্তিগত সফরে ভারতে আসছেন— বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী এই সুপারস্টার।

গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মেসি লিখেছেন, “আমি ভীষণ আনন্দিত যে ডিসেম্বর মাসে ভারতে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্যাম্প, প্যাডল কাপ আর দাতব্যকর্মে অংশ নেওয়া আমার জন্য দারুণ অভিজ্ঞতা হবে।”

‘GOAT Tour of India 2025’ শীর্ষক এই সফরের শুরু হবে কলকাতা থেকে। ঘোষিত সূচি অনুযায়ী— ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে

বিভিন্ন আয়োজনে অংশ নেবেন মেসি। ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সফরে আহমেদাবাদেও যেতে পারেন তিনি, যেখানে একটি ভাস্কর্য উন্মোচনের পরিকল্পনা রয়েছে।

সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে মুম্বাইয়ের আয়োজন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসিকে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচে দেখা যেতে পারে শচীন টেন্ডুলকার, এমএস ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে।

উল্লেখ্য, মেসি সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১১ সালে। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মেসির। ওতামেন্দির হেডে একমাত্র গোলটি এসেছিল মেসির কর্নার থেকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা