প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতের টহল অভিযানে এসব ঔষধ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিনব কৌশলে পাচারের চেষ্টা চলাকালে ৯ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব ঔষধের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, “মাদক, চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ— কোনো অপরাধীই সীমান্ত অতিক্রম করতে পারবে না। দেশের স্বার্থ রক্ষায় বিজিবি সর্বোচ্চ কঠোরতা অব্যাহত রাখবে।”

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাকারবারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তবে বিজিবির নিয়মিত অভিযান ও কঠোর পদক্ষেপের ফলে তাদের নেটওয়ার্ক ভেঙে পড়ছে। বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা