প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সমঝোতা হলে ১০০ আসন ছাড়বে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে জামায়াত। তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো গেলে কিছু আসন ছেড়ে দিতেও তারা প্রস্তুত।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্রশিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “আমাদের দল নির্বাচনের জন্য সব আসনেই প্রস্তুত। তবে যদি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়, সেক্ষেত্রে জামায়াত ১০০ পর্যন্ত আসন ছেড়ে দিতে পারে। তবে আমরা কমপক্ষে ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্য ছাড়াও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা