বাংলাদেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে ‘MH 470X’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করে।
হ্যাকের পর দেখা যায়, পেজটির নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ছবি ও কাভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপের ছবি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে একটি পোস্টে লেখা হয়েছে— “Page hacked by MH 470X”।
ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।