প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন আজ, রাজধানীর ১০ ঘাটে বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনব্যাপী আনুষ্ঠানিকতা।

দিনের শুরুতে দেশের সব পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এর পরপরই হবে দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। হিন্দু শাস্ত্র অনুসারে, এদিন দেবী দুর্গা মর্ত্যলোক ত্যাগ করে কৈলাসে ফিরে যান দোলায় চড়ে।

ঢাকার মোট ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি ঘাটে। এগুলো হলো— বিনা স্মৃতি স্নান ঘাট,ওয়াইজ ঘাট,নবাববাড়ি ঘাট,লালকুঠি ঘাট,তুরাগের ধউর ঘাট,মিল ব্যারাক ঘাট,পোস্তগোলা শ্মশান ঘাট,আমিনবাজার ব্রিজ ঘাট,বসিলা ব্রিজ ঘাট,বালু নদের কয়েতপাড়া ঘাট

সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জনের আয়োজন হবে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবে প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ সদস্য। এছাড়া অতিরিক্ত আরও ২ হাজার ৪০০ ফোর্সও দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি স্থানে—পলাশীর মোড়, রায়সাহেব বাজার ও ওয়াইজঘাটে স্থাপন করা হবে অস্থায়ী ওয়াচ টাওয়ার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা