প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি  আমীর খসরুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জনগণের রায় পেলে বিএনপি শিল্পখাতে হারানো চাকরি পুনরুদ্ধারসহ নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেবে। আগামী ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

 

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল সংলগ্ন বণদা প্রসাদ সাহার মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বিএনপির কাছে জনগণের কর্মসংস্থান ও নির্বাচনের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন হবে জনগণের ম্যান্ডেটভিত্তিক—যেখানে দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকবে।

 

এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা