প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে ঢুকছে প্রায় ২ লাখ কোটি টাকার জাল নোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫

সাংবাদিক জুলকারনাইন সায়ের বুধবার নিজ ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, বাংলাদেশে অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশে প্রস্তুত করা জাল নোট বিভিন্ন রুটে তৎপর গ্রুপগুলোর মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে। তাঁর কথায়, ওই নোটের পরিমাণ প্রায় দুই হাজার কোটি নয়, বরং প্রায় দুই লক্ষ কোটি টাকার সমপরিমাণ।

জুলকারনাইন দাবি করেছেন, জাল নোটগুলো তৈরিতে ব্যবহৃত কাগজ, হলোগ্রাম ও প্রিন্টিং প্রযুক্তি এতটাই নিখুঁত যে খালি চোখে বা ব্যাংকের স্বয়ংক্রিয় যাচাই মেশিন থেকেও সহজে শনাক্ত করা যাচ্ছে না। তিনি আরও বলেছেন, বিশেষ ব্যবস্থায় বিদেশে ছাপানো এই নোট ম্যাসিভ স্কেলেই দেশে ঢুকছে এবং তা স্থানীয় নকলকারিরা খুব কম মূল্যে ক্রয় করছে।

সাংবাদিকের পোস্টে উল্লেখ আছে যে, সীমান্ত রক্ষী বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এ ব্যাপারে সচেতন ও পদক্ষেপ নিচ্ছে; তবে সাধারণ জনগণের মাঝেও এই ধরনের জাল নোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। জুলকারনাইন তাঁর পোস্টে দাবি-উল্লেখ করেছেন—এই জাল নোট অর্থনীতিকে দুর্বল করতে এবং নাশকতামূলক কার্যক্রমকে অর্থায়ন করতে ব্যবহৃত হচ্ছে।

এ বিষয়ে এখন পর্যন্ত সরকারি কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি। অভিযোগ যাচাই-বাছাই এবং অনুসন্ধানের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা