হবিগঞ্জের লাখাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনতৈল গ্রামের পঞ্চায়েতবাড়ির ফরিদ মিয়া এবং পাশের গ্রামের নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও মামলা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় টেটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।