প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫

রাজধানী ঢাকায় সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া বজ্রসহ ভারি বর্ষণ ভোর পর্যন্ত অব্যাহত ছিল। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টির কারণে শহরের অধিকাংশ সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে। ডুবে গেছে দোকানপাট, ঘরবাড়ি ও বিভিন্ন এলাকা।

সড়কে পানি জমে যানবাহনের গতি ধীর হয়ে যায়, ফলে সকাল বেলায় যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভারী বর্ষণও হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা