প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খাগড়াছড়িতে আজও চলছে ১৪৪ ধারা: কঠোর নিরাপত্তায় জনজীবন স্থবির 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা কার্যকর রয়েছে। জুম্ম ছাত্র-জনতার অবরোধ শিথিল হলেও জেলার ভেতরে কিংবা দূরপাল্লার কোনো যানবাহন চলছে না।

শনিবার পাহাড়ি এক নারী ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে, হামলা, ভাঙচুর ও রামগড়ে বিজিবির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে গুইমারায় সংঘর্ষে আহত ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

অন্যদিকে বান্দরবান ও রাঙামাটিতে জনজীবন স্বাভাবিক রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা