প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুই দিনে দ্বিতীয়বার বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দিনের ব্যবধানে আবারও দাম সমন্বয় করা হলো।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (মঙ্গলবার) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রভাবেই এ সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি এখন ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। আজ সোমবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়।

হালনাগাদ সোনার দাম (ভরি প্রতি):

২২ ক্যারেট: ১,৯৫,৩৮৪ টাকা,২১ ক্যারেট: ১,৮৬,৪৯৬ টাকা ,১৮ ক্যারেট: ১,৫৯,৮৫৫ টাকা,সনাতন পদ্ধতি: ১,৩২,৭২৫ টাকা

অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৩,৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩,৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২,৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২,২২৮ টাকায় কেনাবেচা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা