প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রবাসীদের রেমিট্যান্স এখন ২৪ ঘণ্টা বিকাশে: রূপালী ব্যাংকের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা রূপালী ব্যাংকের অনুমোদিত এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা তাদের প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারবেন।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিকাশের প্রবাসী আয় বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান এবং সহকারী ম্যানেজার তানভীর মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই সেবার মাধ্যমে প্রবাসী আয় এখন মুহূর্তের মধ্যেই বিকাশ ওয়ালেটে জমা হবে, যা দেশে বৈদেশিক রেমিট্যান্স প্রেরণে নতুন দিগন্ত খুলে দেবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর, মো. হারুনুর রশীদসহ মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো. মনিরুল হক, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও রেমিট্যান্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা