প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কিশোরগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন: আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ কর্মসূচি আয়োজনের অভিযোগে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বুরুদিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম কবির সুমন (৪০)। তিনি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সাবেক চেয়ারম্যান মন্টু মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বুরুদিয়ার একটি মসজিদে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী শেখ হাসিনার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। পরে সেই অনুষ্ঠানের ছবি উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম তার ফেসবুক পেজে শেয়ার করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ছবিতে কবির সুমনসহ কয়েকজনকে অংশ নিতে দেখা যায়।

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “নিষিদ্ধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে কবির সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা