প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নরসিংদীতে যুবদল নেতা নিহত: আহত অন্তত ১০

নরসিংদী প্রতিনিধি:
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া (৪২) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে আলোকবালীর মুরাদনগর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

 

নিহত সাদেক মিয়া মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে আলোকবালীর চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে পুনরায় সংঘর্ষ হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বলেন, আলোকবালীর সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া এবং ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ নিয়ে আলোকবালীর সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হলেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা