পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা হবে।