প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় পার্টির কাজী মামুনুর রশিদসহ ১৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতের দিকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান কাজী মামুনুর রশিদ। পরে জামিনে মুক্ত হলেও তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এদিন ডিবির পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ মোট ১৩ নেতাকর্মীকে আটক করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা