প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এশিয়া কাপে রানারআপ পুরস্কার ছুড়ে ফেললেন পাকিস্তানি অধিনায়ক সলমন আলী আগা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে নবমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ভারত। তবে ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায় ভিন্ন রকম উত্তেজনা। ভারতের খেলোয়াড়রা পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে কোনো মেডেল বা ট্রফি গ্রহণ না করেই মাঠ ত্যাগ করেন।

 

অন্যদিকে, অনুষ্ঠানে রানারআপ পুরস্কার গ্রহণের সময় পাকিস্তানি অধিনায়ক সলমন আলি আঘা ডামি চেক ছুড়ে ফেললে উপস্থিত অতিথিরা বিব্রত হন।

 

যদিও ব্যক্তিগত পুরস্কারগুলো তুলে দেওয়া হয় যথারীতি—ম্যাচসেরার স্বীকৃতি পান তিলক ভার্মা, টুর্নামেন্ট সেরা হন অভিষেক শর্মা এবং সর্বোচ্চ উইকেট নেওয়ার পুরস্কার কুলদীপ যাদবের হাতে ওঠে। রানারআপ পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল গ্রহণ করেন।

 

এশিয়া কাপ শুরুর আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তার পরও এবারের টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয় দুই দল এবং তিন ম্যাচেই জয়ী হয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা