প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, “শুভ জন্মদিন আপা”।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে তার টানা ১৫ বছরের শাসন শেষ হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি ছিলেন সাকিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সরকার পরিবর্তনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার হুমকিও আসে।

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পরিকল্পনা করেছিলেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরারও প্রস্তুতি নেন তিনি। তবে সরকারের অনুমতি না মেলায় দেশে ফেরা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে সেখানেই অবস্থান করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা