শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির রেকর্ড ডেট থাকায় আজ লেনদেন হয়নি।
রেকর্ড ডেট অনুযায়ী, এদিন যাদের কাছে ওয়ালটনের শেয়ার ছিল, তারাই ২০২৫ সালের জন্য ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন। তবে শেয়ার সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে আবার ওয়ালটনের শেয়ার স্বাভাবিকভাবে লেনদেন শুরু হবে বলে ডিএসই জানিয়েছে।