প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকপতনে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৮ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্যে লেনদেন চলছে। তবে সূচক কমলেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০০ পয়েন্টে। একই সময়ে ডিএসইএস সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ১৬৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৪৬ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে ২ হাজার ৯৫ পয়েন্টে।

এ সময় মোট ২৩৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯২টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা