প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ হল পরিদর্শনে ডাকসু ভিপি: নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পরিদর্শন করেন ডাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম।

 

এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র।

 

পরিদর্শন শেষে হল পূজা কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল, হল সংসদের এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত, সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আলোচনা সভা হয়।

 

সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ভিপি আবু সাদিক কায়েম বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পাশাপাশি প্রশাসনের প্রতি সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

 

তিনি আরও দেশের শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা