প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিপলস পাওয়ার পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজনীতির অঙ্গনে নতুন দল ‘পিপলস পাওয়ার পার্টি’ আত্মপ্রকাশ করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক অনুষ্ঠানে এই দলের ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের দাবি, জুলাই বিপ্লবের স্বপ্ন ও সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে—এ পরিস্থিতিতে সেই স্বপ্ন ও সম্ভাবনাকে ধরে রাখতে তারা এ নতুন উদ্যোগ নিয়েছেন।

 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, এক মাসের মধ্যে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বর্তমানে দলে ১১ সদস্যের উপদেষ্টা কমিটি রয়েছে, তবে উপদেষ্টাদের নাম প্রকাশ করা হয়নি।

 

দলটির মুখপাত্র ফয়সাল আহমদ বলেন, ‘আমরা দেখেছি বিদ্যমান রাজনৈতিক দলগুলো তাদের আদর্শ থেকে সরে গেছে। আমরা চাই দেশের জন্য কিছু করতে। আমাদের এই দলের জন্ম নির্বাচনকেন্দ্রিক নয়; বরং জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ।’

 

দলের স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘সার্বভৌমত্ব, আগ্রাসন প্রতিরোধ ও উন্নয়ন।’

জানা যায়, উপদেষ্টা কমিটির অনেকেই গত বছর আত্মপ্রকাশ করা ‘আম জনতা পার্টি’র সদস্য ছিলেন। তারা জানান, ওই দলটির সঙ্গে বর্তমানে আর তাদের কোনো সম্পর্ক নেই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা