প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সাথে এনসিপির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনাসসহ অন্যান্য সদস্যরা।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ, তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা