প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজায় লাউডস্পিকারে ভাষণ শোনাতে চেয়ে সমালোচনার মুখে নেতানিয়াহু

ইরানের প্রধান পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি নেতানিয়াহু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও দখলদার নীতি বাস্তবায়নের অভিযোগে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহু আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন। তবে এর আগে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দেন যেন গাজার মানুষ তার বক্তব্য লাউডস্পিকারের মাধ্যমে শুনতে পারে।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) একাধিক হিব্রু ভাষার সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে। খবরটি প্রকাশের পর ইসরায়েলি সেনাদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, তাদের সন্তানদের জীবনকে ঝুঁকিতে ফেলে নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছেন।

 

সমালোচনার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি সীমান্ত থেকে গাজার দিকে লাউডস্পিকারের মাধ্যমে বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছেন। যদিও আগে সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সেনারা গাজার ভেতরে লাউডস্পিকার নিয়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল।

বর্তমানে সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা