প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনী নীলনকশা বরদাশত করবে না জাতি: রিজভীর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ক্ষমতা ধরে রাখতে একসময় শেখ হাসিনা নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করে যদি কাউকে জিতিয়ে দেওয়ার নীলনকশা তৈরি হয়, জাতি তা কখনোই মেনে নেবে না।”

 

শুক্রবার এক আলোচনাসভায় তিনি আরও বলেন, “সবার প্রত্যাশা—এই সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। কিন্তু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু অসাধু ব্যক্তি এখনও দুর্নীতি করছে। অন্তর্বর্তী সরকারের উচিত এসবের প্রতি নজরদারি বাড়ানো। এ ধারা চলতে থাকলে পরবর্তী জাতীয় নির্বাচন ঝুঁকির মুখে পড়বে।”

 

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “শেখ হাসিনা নানা কৌশলে মানুষের মূল্যবোধ নষ্ট করেছিলেন। তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। বিএনপি এমন এক রাজনীতি চায় যেখানে গণতন্ত্র থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। নির্বাচনে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা