প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসলামের পথে জাপানের প্রাক্তন তারকা: রে লিল ব্ল্যাকের নতুন নাম নূরে ইস্তেকবাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫

তারকাদের ধর্মান্তরের ঘটনা নতুন নয়। এবার আন্তর্জাতিক আলোচনায় এসেছেন জাপানের প্রাক্তন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের তারকা রে লিল ব্ল্যাক। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন নূরে ইস্তেকবাল। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর নিশ্চিত হয়েছে।

 

রে লিল ব্ল্যাক জানান, খ্যাতি, যশ বা অর্থের অভাব না থাকা সত্ত্বেও অন্তরের শূন্যতা তাকে তাড়িত করছিল। সেই শূন্যতা পূরণ করতেই ২০২৪ সালে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে আর কখনো প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্রে কাজ করবেন না।

 

মালয়েশিয়া ভ্রমণ ছিল তার জন্য মোড় ঘোরানো অভিজ্ঞতা। কুয়ালালামপুরে পুরোনো এক মুসলিম বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর বিশ্বাস, ধৈর্য, জীবনের উদ্দেশ্য ও স্রষ্টার সঙ্গে সংযোগ নিয়ে দীর্ঘ আলোচনায় প্রভাবিত হন তিনি। পরে পুত্রাজায়ার একটি মসজিদে আমন্ত্রণ পেলে প্রার্থনাকারীদের শান্তিপূর্ণ আধ্যাত্মিক পরিবেশে মুগ্ধ হন।

 

একটি সিঙ্গাপুরভিত্তিক পডকাস্টে তিনি বলেন, “কুয়ালালামপুর সফরে আমি প্রথমবার হিজাব পরি। সারা দিন হিজাব পরে থাকি, কারণ আমি মসজিদ পরিদর্শন ও মুসলমানদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।”

এই অভিজ্ঞতাকেই জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেন নূরে ইস্তেকবাল।

 

ইসলাম গ্রহণের পর তিনি জানান, জীবনের বাকি সময়টা ইসলামের আলোকে অতিবাহিত করতে চান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা