প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

পিকআপভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষে মা–মেয়ে ও চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের মা–মেয়ে ও চালকসহ তিনজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজারসংলগ্ন সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—অটোরিকশার চালক আজমিরীগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৪০), বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তাঁর মেয়ে প্রথমা চৌধুরী। সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ত। মা–মেয়ে দীর্ঘদিন সুনামগঞ্জের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা সংক্রান্ত আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

হঠাৎ এ দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের ঘরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে মেধাবী ছাত্রী প্রথমা ও তাঁর মায়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও প্রতিবেশীরা একে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা