শেষ পর্যন্ত আর হলো না টাইগারদের। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের কার্যত সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে।
এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। আর এর মধ্য দিয়ে ৪১ বছরের এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো নিশ্চিত হলো ভারত–পাকিস্তান ফাইনাল। আগামী রোববার দুবাইয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই মহারণ।
সুপার ফোরের শেষ ম্যাচে হেরে বাংলাদেশের শিরোপার স্বপ্ন শেষ হলেও ভারত–পাকিস্তানের লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।