প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তি ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করা হয়।

রয়টার্স জানায়, ফ্রান্সের ইতিহাসে এ ধরনের শাস্তি কোনো প্রাক্তন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে নজিরবিহীন। অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালের নির্বাচনী প্রচারণার জন্য সারকোজি সাবেক লিবীয় প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন। এর অংশ হিসেবে তার সহযোগীরা কয়েক মিলিয়ন পাউন্ড গ্রহণ করে।

আদালতের রায়ে বলা হয়, এই দণ্ড তাৎক্ষণিক কার্যকর হবে এবং সাবেক প্রেসিডেন্টকে কারাগারে পাঠাতে হবে। প্রসিকিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে, এক মাসের মধ্যে তাকে জানিয়ে দিতে হবে কবে থেকে সাজা কার্যকর হবে। বিশেষ এই রায়ের ফলে সারকোজি আপিল করলেও তাকে কারাগারে যেতে হবে।

রায় ঘোষণার পর সারকোজি ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালত যদি চান তিনি জেলখানায় ঘুমাবেন, তবে মাথা উঁচু করেই ঘুমাবেন।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা