সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে শীর্ষে অবস্থান নিয়েছে নাভানা সিএনজি লিমিটেড।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, নাভানা সিএনজির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, যার শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। আর আইএফআইসি ব্যাংক পিএলসি তৃতীয় স্থানে উঠে এসেছে, তাদের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ১৬ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আরও রয়েছে— এক্সিম ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এবি ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, এপেক্স স্পিনিং এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।