আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে দেশের ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং ফের স্বৈরাচারের শাসনে জাতি পিষ্ট হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের পেছনে জামায়াতে ইসলামীকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের নামে তাদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। তিনি দাবি করেন, শেখ হাসিনার সময় ঘটে যাওয়া গণহত্যার পেছনে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছিল।
এছাড়া, সম্প্রতি প্রকাশিত জনমত জরিপ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জরিপ নিয়ে বিএনপির আপাতত কোনো ভাবনা নেই।