ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০ শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করেছে সরকার।
আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে অনুসন্ধান চালিয়ে এ পদক্ষেপ নেয়।
অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও বিদেশে অর্থপাচারের অভিযোগে গঠিত এই বিশেষ তদন্ত দলের সমন্বয় করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের দপ্তর।
দেশের ভেতরে জব্দ করা হয়েছে ৪৬ হাজার ৮০৫ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ প্রায় ৭ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ এবং অস্থাবর সম্পদ ৩৯ হাজার ৩০ কোটি ৮৭ লাখ টাকা।
বিদেশে জব্দ হয়েছে ১০ হাজার ৪৫১ কোটি ৮৬ লাখ টাকার সম্পদ। এর মধ্যে স্থাবর সম্পদ প্রায় ৬ হাজার ৯৭ কোটি ১১ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ ৪ হাজার ৩৫৪ কোটি ৪৩ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, শেখ পরিবার ও শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর স্থাবর সম্পদ দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭১ কোটি ৫৬ লাখ টাকা, আর অস্থাবর সম্পদ ৪৩ হাজার ৩৮৫ কোটি ৩০ লাখ টাকা। সব মিলিয়ে মোট জব্দ সম্পদের পরিমাণ ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকা।