প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন জোরদারের উদ্যোগ নিয়েছে। ব্যাসেল-৩ এর নির্দেশনা অনুযায়ী টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করার লক্ষ্যেই এই বন্ড ইস্যু করা হবে বলে জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর মাধ্যমে প্রায় ৮০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। তবে এটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।

উল্লেখ্য, ৭ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হবে—আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল এবং ফ্লোটিং রেট।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা