প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন প্রায় ২০০ কোটি: সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ও ইউনিটের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এ সময় যেসব কোম্পানির শেয়ার কমেছে তার তুলনায় পাঁচগুণ বেশি শেয়ারের দর বেড়েছে। একইসঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ১৯৮ কোটি টাকায় পৌঁছেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৭ পয়েন্টে। শরীয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস বেড়েছে ৬ পয়েন্ট, যা এখন এক হাজার ১৭২ পয়েন্টে। এছাড়া ভালো মানের ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বাড়িয়ে ২ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৮৯ প্রতিষ্ঠানের মধ্যে ২৬২টির দর বেড়েছে, ৫৬টির কমেছে এবং ৭১টির কোনো পরিবর্তন হয়নি। এ সময়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৭ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের দিনের একই সময়ে ১৩৯ কোটি ৫ লাখ টাকা ছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা