প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেদিন খোকনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন আসামিকে কারাগারে রাখার আবেদন জানান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে রাজধানীর গুলশান-১ এলাকার ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী দেশবিরোধী স্লোগান দেন। এ ঘটনায় সেদিনই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা