সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না বলেও উল্লেখ করা হয়।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৭৭ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।