সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।
তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ কমে প্রতিটি শেয়ার ২.৮০ টাকায় লেনদেন হয়।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ, ফলে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪.৯০ টাকা।
তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ারের দর কমেছে ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ। এর ফলে প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ২.০০ টাকা।
এছাড়া, দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— তুনহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড (৯.০৯%), ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (৮.৩৩%), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (৮.৩৩%), এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৮.২৮%), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (৭.১৪%), হামিদ ফেব্রিক্স পিএলসি (৬.৯৪%), গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি (৬.৬৭%)।