পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উদ্যোক্তা রেহানা কাশেম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তার হাতে থাকা মোট ৬৩ লাখ ২৪ হাজার ২৭টি শেয়ারের মধ্যে থেকে তিনি ১৫ লাখ ৯৬ হাজার ৪৯০টি শেয়ার বিক্রি করবেন।
আগামী ৩০ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে এই শেয়ার বিক্রি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন ব্যাংকের এই উদ্যোক্তা।