গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে আহত ফায়ার সার্ভিসের কর্মী নুরুল হুদা মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।