প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

টঙ্গীবাড়ীতে বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত: বাসে আগুন দিলেন জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরবি (৬) মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

সাক্ষীদের অভিযোগ, বাসচালক জামাল নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।

টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম জানান, ঢাকা থেকে আসা বাসটি এলাকায় প্রবেশ করলে ছাত্রীকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা বাসে আগুন লাগিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্যরাও আহত হন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা