প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আ. লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা প্রমাণ করে আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য কোনো অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যত অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমেই হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।”

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক গেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির পাঁচজন শীর্ষ নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হওয়ার সময় আখতার হোসেনের ওপর আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ কর্মীরা ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার পিঠে লেগে ফেটে যায়। এ সময় উপস্থিত একজন তাকে দ্রুত সরিয়ে নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা