নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, অধিবেশনে যোগ দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সেশনের আগে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ছিলেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের প্রাক্তন মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।