প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে পঁচা ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল সংগঠন ‘দ্যা রেড জুলাই’। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে তারা শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করে।

সংগঠনটির সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, “আমরা পুলিশ লীগ, আনসার লীগ দেখেছি। এখন আওয়ামী ফ্যাসিস্টরা নতুন রূপে ‘ডিম লীগ’ হিসেবে হাজির হয়েছে। যারা অন্যভাবে পেরে উঠছে না, তারা এখন ডিম ছুঁড়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করছে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের বিদেশে ডিম মেরে লাঞ্ছিত করা হয়েছে। যদি তারা এভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”

এ সময় সংগঠনটি আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে ‘ডিম দিয়ে প্রতিরোধের’ ঘোষণা দেয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা