নিউইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচন আনার সুযোগ দেওয়া যাবে না।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে তিনি বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি গ্রহণ করে, সেটি বিএনপির জন্য ‘কাল হয়ে দাঁড়াবে’।
তিনি আরও বলেন, “বিএনপিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করতে হবে। তখনই তরুণরা তাদের পাশে দাঁড়াবে।”