প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচক কমলেও ডিএসইতে শেয়ারদরে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (২৩ সেপ্টেম্বর) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। তবে এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ারদরে ঊর্ধ্বগতি দেখা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা (সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে।

অন্যদিকে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২.৩০ পয়েন্ট কমে ১ হাজার ১৪৭ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৪.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭ পয়েন্টে।

এ সময়ে মোট লেনদেন হয়েছে প্রায় ১৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ১৬৫টির শেয়ারদর বেড়েছে, ১২৯টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ারদর।
আপনি কোনটা চান?

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা