প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ঘটনায় যা বললেন  জামায়াত নেতা তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের হাইকমিশনের ব্যর্থতা এবং কমিউনিকেশন গ্যাপের অভিযোগ তুলেছেন।

 

তিনি বলেন, “ডিম নিক্ষেপের ঘটনা আমি পরে জানতে পেরেছি। তবে আমি খুব বিব্রতবোধ করি না। বাংলাদেশের এই নেগেটিভ কালচার আগে থেকেই বিদ্যমান। যখন কোনো সরকারপ্রধান বিদেশ সফরে যান, বিরোধীদল কিছু স্লোগান দেয়। এটি এক ধরনের খারাপ কালচার।”

 

জামায়াত নেতা আরও বলেন, “এটি বাংলাদেশের জন্য লজ্জাজনক। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তারা নিজেই অপমানিত হয়েছে এবং বাংলাদেশকে অসম্মানিত করেছে। হাইকমিশনের ব্যবস্থা এখানে ব্যর্থ হয়েছে, আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল।”

 

তিনি আশা প্রকাশ করেন, “আমরা বড় দুইটি দল ও এনসিপি একসঙ্গে থাকলে এমন ঘটনা ঘটতে পারত না। আওয়ামী লীগ একা তখন আমাদের কাছে আসতে পারত না।”

 

এর আগে, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে।

 

ঘটনার প্রতিক্রিয়ায় জামায়াত নেতা বলেন, “আমরা সেই প্রজন্ম যারা কোনো ধরনের সন্ত্রাসের সামনে মাথা নত করিনি, তাই ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা